শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৩:০১ পিএম, ২০২২-০৯-১৪
র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিডযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে চিহ্নিত নৈশ ছিনতাইকারী চক্রের প্রধান শামসুসহ ০২ জনকে আটক করে। ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা র্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করলে আবদনের বিষয়টি মানবিকতার সহিত আমলে নিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে গত (১৩ সেপ্টেম্বর)'২২ মঙ্গলবার, রাত ১১.২০ ঘটিকায় র্যাব-৭ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা তার বসত বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ পরিচালনা করে আসছেন। এলাকার চিহিৃত চাঁদাবাজ শামসু (২৪), পিতা মৃত মোঃ ইউনুস, সাং- আলীপুর, থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, মোঃ মাসুদ (২৫), পিতা- মৃত আলী আহম্মদ, সাং-আলীপুর, থানা- হাটহাজারী ও তাদের সহযোগীরা ভুক্তভোগীর নিকট ঘর নির্মাণের অনুমতি বাবদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং ভুক্তভোগী ফজিলিতুন নাহার রিপা বেগমকে চাঁদা না দিলে বসত বাড়ীতে বালি ভরাট করতে দিবে না মর্মে হুমকী প্রধান করে । ভুক্তভোগী বাধ্য হয়ে চাঁদাবাজ শামসু’কে ১০ হাজার টাকা প্রধান করেন এবং তার বসত বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ শুরু করেন। গত ১৩ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১০৩০ ঘটিকায় ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা তার বসত বাড়ীতে বালি ভরাট করা জন্য ০২টি ট্রাকে বালি নিয়ে তার নির্মাণাধীন বাড়ীর সামনে পৌছালে একটি ট্রাক বালি আনলোড করে অপর ট্রাক আনলোড করা সময় চিহিৃত চাঁদাবাজ শামসু, মাসুদ ও তার সহযোগীরা বালি আনলোড করতে বাধা প্রধান করে এবং ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা’র নিকট আরো ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে। ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা র্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করলে,আবদনের বিষয়টি মানবিকতার সহিত আমলে নেয় র্যাব-৭।
এদিকে,গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজী ও ছিনতাই করে চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আস...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় অস্ত্র মামলার আসামি বা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited